ইস্টার্ন ইউনিভার্সিটিতে মানব পাচার ও অভিবাসী পাচারবিরোধী কর্মশালা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হলে গতকাল ‘মানব পাচার (টিআইপি) ও অভিবাসী পাচার (এসওএম)’ শীর্ষক দিনব্যাপী বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করা হয় United Nations Office on Drugs and Crime (জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর - ইউএনওডিসি)-এর সহযোগিতায়। ‘মানব পাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ ও মোকাবিলা’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং Ministry of Home Affairs Bangladesh (বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়)-এর সহায়তায় বাস্তবায়িত হয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ের আইন, অপরাধবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা দলীয় কার্যক্রম, উন্মুক্ত আলোচনা এবং কুইজ প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারিদ আহমদ সোবহানী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিস রেবেকা খান। অনুষ্ঠানের শুরুতে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন এবিএম ইমদাদুল হক খান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
