বাংলাদেশে ইউনিভার্সিটি অব ক্যানবেরা অস্ট্রেলিয়া শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইউনিভার্সিটি অব ক্যানবেরা, অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়টির একটি শাখা ক্যাম্পাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে স্থাপন করতে চায়। আট সদস্যের এক প্রতিনিধিদল গত সোমবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের বিষয়টি তুলে ধরে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, প্রফেসর দি অনারেবল বিল শর্টেন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট, প্রফেসর মাইকেল লিংকন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক), ড. ফিওনা রিচার্ডস, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার, ইউনিভার্সিটি অব ক্যানবেরাসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা। এছাড়াও বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। এছাড়া, অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাে গর পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
