রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্যসহ অজ্ঞান পার্টির সাত জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বরের উত্তর-পশ্চিম পার্শ্বে টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস কাউন্টারের সামনে পাকা রাস্তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাইফুল ইসলাম (৬০), মো. অপু আহমেদ সরকার (৩৮), মো. সুজন খান (৩৫), মুহাম্মদ রাশেদ ব্যাপারী (৫৮), মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু (৫২), মো. মকবুল খন্দকার (৫৫) ও মো. টুটুল বিশ্বাস ওরফে সুমন (৫৫)।
