বিএমইউতে ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পিপিএ ২০০৬, পিপিআর ২০২৫ ও ই-গর্ভারমেন্ট প্রকিউরমেন্ট ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ই-জিপি বিষয়ক কনসালটেন্ট অধ্যাপক আবু সৈয়দ মজুমদার। বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো.আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভুঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৫৩ জন শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি