কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম ব্যাংক এশিয়ার

প্রকাশ : ০৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কর্মীদের নিকট মানসিক সুস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে ?মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম’ আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এ উদ্যোগে ব্যাংকের সহযোগী মানসিক স্বাস্থ্য খাতে বিশেষায়িত সেবাদানকারী প্রতিষ্ঠান ?মনের বন্ধু’। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা জনাব আখতারুদ্দিন মাহমুদের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রোগ্রামে মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন মনের বন্ধুর লিড সাইকোজিক্যাল কাউন্সেলর অ্যান্ড হেড অব মেন্টাল হেলথ প্রোগ্রাম কাজী রুমানা হক এবং সিনিয়র সাইকোলজিক্যাল কাউন্সেলর মেহেদী মোবারক আমান। গত সোমবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়ার কর্পোরেট অফিসে আয়োজিত প্রোগ্রামে ব্যাংকের উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি