রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেপ্তার
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার ৫ মে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। অভিযানকালে তেজগাঁও থানা নয় জন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা পাঁচ জন, মোহাম্মদপুর থানা ২১ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. তানিম রেজা, মো. রফিকুল ইসলাম, আলী আহম্মদ, মো. সাগর, আলামিন ফাঁহা, মো. আজিজুল ইসলাম, মো. মহিউদ্দিন আহমেদ, মো. জসিম, সাগর মল্লিক, জালাল উদ্দিন হিরা, মো. জাকির হোসেন, মো. হাসান খন্দকার, মো. রনি, মো. অনিক মুন্সি, মো. সাজ্জাদুল মোল্ল্যা, তারেক, সিয়াম, দিরাজ, মো. সোহেল, মো. জালাল, মো. রাসেল, মো. জাকির হোসেন, মো. রিংকু, জাহিদ, মো. আব্দুল আউয়াল, মো. ইমামুল মিয়া, মো. বাচ্চু মোল্লা, মো. এনামুল হাসান, মো. টিপু মোল্লা, মো. মিজানুর রহমান, ফাইয়াজ বিন তারেক, মো. সুজন, মো. বিজয় ওরফে বিচ্ছু, মো. মাহমুদ, মো. উজ্জল, মো. সুজন, মো. মাইন উদ্দিন, মো. আলিফ, আল আমিন, মো. শহিদুল ফকির, মো. আলমগীর, মো. আল-আমিন, মো. রোকন, মো. সাজু মিয়া, মো. ফকির মিয়া, আহাদ আলী, মো. নাসির উদ্দিন, মোসাম্মত জাহানারা বেগম, মো. বিপ্লব হোসেন, নুরুল ইসলাম, মো. সাকিল, সোহাগ, মো. ওলিউল্লাহ, মো. রনি, মো. রবিন আহম্মেদ, মো. কুদ্দুস মিয়া, মো. ইমরান হোসেন মারুফ, মো. আলী মিয়া প্রমুখ।
