ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপাচার্যের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং টংজি বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্তর্জাতিক শিক্ষার্থী অফিসের পরিচালক অধ্যাপক চেন ইলি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, টংজি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব কন্টিনিউয়িং অ্যাডুকেশনের ডিন অধ্যাপক জিন ফু’আন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
