বিজিবির অভিযানে এপ্রিলে ১৮৩ কোটি ২০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৮৩ কোটি ২০ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭,৫১৯টি শাড়ি, ৩,৩৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫১১৬টি তৈরি পোশাক, ৪৫৫৩ মিটার থান কাপড়, ৩,৮১,৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২,১২,০৩৫টি আতশবাজি, ৩,৭৬২ ঘনফুট কাঠ, ৩,৭৮৭ কেজি চা পাতা, ৭,৪১০ কেজি সুপারি, ৭,৬২০ কেজি কয়লা, ৩,৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩,১৬৯ পিস মোবাইলের ডিসপ্লে, ১৪,০৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬,৫৭১টি চশমা, ৫৯,০৩৫ কেজি জিরা, ১৯,৭৫৪ কেজি চিনি, ৮৪,২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩,৯৫৪ কেজি রসুন, ৩,৬৫৭ কেজি সার, ২,১৩৯ প্যাকেট কীটনাশক, ৩,৩০,৩৬৯ পিস চকোলেট, ৯৫৭টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল/ভ্যান।
