আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ডিজিটাল সেবার সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং চট্টগ্রাম অঞ্চলের যৌথ উদ্যোগে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ‘বিজনেস ডেভেলপমেন্ট ও নন-পারফর্মিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট’, বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর কোড বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। গত শনিবার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান ভূঞা প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরাফত উল্লাহ, মো. ছালামত উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম ফয়সাল কবির, মো. সোলাইমান আল-রাজি, ভাইস প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন, এএইচএম মোনেম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
