দুর্নীতি প্রতিরোধে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে গণপূর্ত অধিদপ্তর অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতাণ্ড১) মো. মোজাহার আলী সরদার। তনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯-এর গুরুত্ব তুলে ধরে জেলা তথ্য অফিস, রাজশাহীর উপপরিচালক নাফেয়ালা নাসরিন বলেন, তথ্য অধিকার আইন জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।