সীমান্ত হত্যা ও কাঁটাতারের বেড়া নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর উদ্বেগ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া ও সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। গত সোমবার নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট দেন তিনি। পাটোয়ারী লেখেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের জন্য জমি বরাদ্দ ও বিভেদের দেয়াল নির্মাণের সাম্প্রতিক উদ্যোগ শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়েই নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।’

সীমান্তকে শুধু ‘মানচিত্রের রেখা নয়, বরং মানুষের জীবন, মানবাধিকার ও পারিবারিক বন্ধনের সঙ্গে জড়িত বিষয়’ বলে উল্লেখ করেন তিনি। বছরের পর বছর ধরে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে তিনি মানবিক বিবেকের প্রশ্ন হিসেবে তুলে ধরেন।