নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিকমানে উন্নীত করার প্রত্যয়

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে গতকাল মঙ্গলবার তারিখে বিশ্ব নার্স দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বিএমইউ ক্যাম্পাসে র‌্যালি শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যত- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‌্যালিটি বিএমইউ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউর নার্সিং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। নার্সিং একটি পবিত্র পেশা। নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে হবে। হতাশা ও সীমাবদ্ধতা থাকলেও তা জয় করে নার্সদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অপরিসীম। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসনের ব্যবস্থা, প্রশিক্ষণ কর্মশালা জোরদার করার ক্ষেত্রে নিজেদেরই এগিয়ে আসতে হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি