আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আইইউবিএটিতে কর্মসূচি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটি-ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং (সিএন) গতকাল মঙ্গলবার আইইউবিএটি ওপেন অডিটোরিয়ামে দিনব্যাপী র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করে। ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়’ এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সমাজে নার্সদের অমূল্য অবদানকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সান্দ্রা রুমি মধু, সহযোগী অধ্যাপক ও চেয়ার, কলেজ অব নার্সিং, আইইউবিএটি। এছাড়াও অধ্যাপক অ্যালেক্স বারল্যান্ডের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আবদুর রব; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার; জিএসি-এর কাওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রজেক্টের টিম লিডার ড. সেলিনা আমিন; বিএনএ-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম; সাজিদা ফাউন্ডেশনের নার্সিং লিড কল্পনা রায়; সাজিদা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ড. এ কে এম নাজমুল ইসলাম; জেনেরিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফয়সাল রহমান; আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ড. নাজিউর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি