ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন কর হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত ১৩টি বিভাগের প্রায় ২,২০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাজীবনে স্বাগত জানানো হয়। প্রতিটি একাডেমিক বিভাগ তাদের স্ব-স্ব শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সংস্কৃতি, আচরণবিধি, নিয়মণ্ডকানুন এবং বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচিত করান হয়। নবীনবরণ অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকরা এবং নবীন শিক্ষার্থীরা।
