বিশ্ব পরিবেশ দিবসে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা ব্যাপকহারে বৃদ্ধির জন্য পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরে গত শনিবার বিকাল ৩ ঘটিকায় শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। চিত্রাংকন প্রতিযোগিতায় শিশু-কিশোর কর্তৃক আঁকা ছবি মূল্যায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমির শিশু চিত্রকলা বিশেষজ্ঞ, প্রোগ্রাম অফিসার, চারুকলা (অবসর) সামিনা নাফিজ। চিত্রাংকন প্রতিযোগিতাটি ক গ্রুপ : অনূর্ধ্ব ৮ বছর; খ গ্রুপ : ৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর; গ গ্রুপ : ১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর এবং বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ : বয়স শিথিলযোগ্য-এ শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
