বিএমইউতে উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৬-কে সামনে রেখে ‘হাইপারটেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের উচ্চ রক্তচাপ পরিস্থিতি, প্রতিরোধ, চিকিৎসা, ওষুধ সরবরাহ ও বাজেট বৃদ্ধি এবং বহুমুখী সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বক্তারা নীরব ঘাতক উচ্চ রক্তচাপকে হৃদরোগ, স্ট্রোকসহ মানুষের স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হিসেবে উল্লেখ করেন ও উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। সেমিনারের অংশ হিসেবে ‘হাইপারটেনশন প্রিভেনশন ইন বাংলাদেশ: ইমাজিং চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার ডাইরেকশন (Hypertension Prevention in Bangladesh: Emerging Challenges and Future Direction)’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আজ অনুষ্ঠিতব্য উচ্চ রক্তচাপ দিবসের প্রতিপাদ্য হলো ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ (Controlling Hypertension Together) ’। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
