বুয়েট ও টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সমঝোতা স্মারক (MoU)-এ স্বাক্ষর করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এবিএম বদরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন (বাম থেকে ডানে) স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. শায়ের গাফুর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম আবদুল জলিল, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ হাসিব চৌধুরী এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার শাব্বির আহমেদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির (টিএমইউ)-এর মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার আওতায় যৌথ স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি প্রোগ্রাম, ভিজিটিং গবেষণা শিক্ষার্থীদের তত্ত্বাবধান, প্রকল্পভিত্তিক সহযোগিতা, সম্মেলন, সেমিনার, শিক্ষক বিনিময় এবং গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম পরিচালিত হবে। বুয়েট বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল, স্থাপত্য, পরিকল্পনা ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি