আ.লীগের মিছিলে পুলিশের ধাওয়া ব্যানার ফেলে পালাল নেতাকর্মীরা
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশ ধাওয়া দিলে ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান তারা। গতকাল রোববার সকালে রাজধানীর আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধরতে তথ্য সংগ্রহের কাজ চলছে। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
