অটোরিকশার ধাক্কায় ভ্যান উল্টে চালক নিহত
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ভ্যানগাড়ি উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে ধোলাইপাড়ে জালালাবাদ হামিদা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ওই ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তির নাম মো. শফিকুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের শহীদ আলীর ছেলে।
