নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩৩ পাচারকারী আটক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মিয়ানমারে পাচারকালে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২,৪০০ বস্তা সিমেন্ট ও ৩টি বোটসহ ৩৩ পাচারকারী আটক। গতকাল রোববার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ১৬ মে ২০২৬ শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।