দেশে সর্বোচ্চ ১৭,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন মাইলফলক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গত ২০ মে দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এ সময় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর আগে গত ২০২৫ সালে দুইবার বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়। ২৩ জুলাই ২০২৫ তারিখে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডটি ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট এবং ১০ মে ২০২৫ তারিখের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডটি ছিল ১৬ হাজার ৬০৩ মেগাওয়াট। তারও আগের রেকর্ডটি ছিল গত ২০২৪ সালের ৩০ এপ্রিলের। সেদিন বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
