ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গণসাক্ষরতা অভিযানের আয়োজনে জিপিই-এর সহযোগিতায় গত বুধবার দুপুরে ঢাকার মোহাম্মদপুরের ইউএসএস সম্মেলন কক্ষে মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএলই ফোরামের সদস্য সচিব এবং গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। আদিবাসী শিশুদের শিক্ষা নিয়ে অভিযান কর্তৃক ময়মনসিংহের হালুয়াঘাট, চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচালিত বেইজলাইন স্টাডির ফলাফল উপস্থাপন করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম। এছাড়াও মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা’র বিদ্যমান উদ্যোগগুলো: শিক্ষক প্রশিক্ষণের বর্তমান অবস্থা ও অগ্রগতি, ফোরামের পরবর্তী কর্মণ্ডপরিকল্পনা, নতুন সদস্য অন্তর্ভুক্তি, তহবিল সংগ্রহ এবং গতিশীলতা বৃদ্ধির ওপর ফোরামের সদস্য, সরকারি এবং বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। সভায় উপস্থিত থেকে নিজেদের কর্মণ্ডঅভিজ্ঞতাভিত্তিক মতামত ও সুপারিশ তুলে ধরেন এনসিটিবির সাবেক চেয়ারম্যান ড. রিয়াজুল হাসান, এনসিটিবির সিনিয়র স্পেশালিস্ট প্রফেসর আব্দুল মোমিন মোছাব্বির, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এন্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক জয়নাল আবেদিন, গবেষণা কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি