ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজা দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ওয়ালটন প্লাজার আউটলেটগুলো গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে সব প্রকার ইলেক্ট্রনিকস পণ্য নিয়ে সজ্জিত হয়েছে। গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে নানান আকর্ষণীয় অফার ও সুবিধা। ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, গ্রীষ্মকালে এবং ঈদের আগে গ্রাহকদের চাহিদা মেটাতে দেশব্যাপী আমাদের আউটলেটগুলো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, উৎসবের এই কেনাকাটার মরসুমে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে ৭০০-এর বেশি ওয়ালটন প্লাজা আউটলেটে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, রান্নাঘরের সরঞ্জাম, স্মার্টফোন, ল্যাপটপ, হোম ও ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস মজুত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত