যৌথ অভিযানে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে একটি একনলা বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ারসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির বাজার সংলগ্ন এলাকায় গতকাল ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক ও ২টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়।
