আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও কিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান গত রোববার সদর দপ্তর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এডহক আর্মি স্যাটকম ইউনিটের ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ সিগন্যাল মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও) মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খাঁন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সম্প্রতি শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
