আজ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার সংবাদ সম্মেলনে আসছে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং। সংবাদ সম্মেলনে ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হতে পারে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আজ দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন-প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।