মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে দুইজন আটক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুইজন মাদক কারবারি আটক। গত শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনজি ঘাট সংলগ্ন এলাকায় গত শুক্রবার বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ ক্যান বিদেশি বিয়ার (ইওঅ ঝওএঙঘ খঅএঊজ) সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা নগদ ৬ হাজার ২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও মাদক বহনকারী সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত বিদেশি বিয়ার ও অন্যান্য আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি