বিএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী ঈদ পুনর্মিলনী গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যরা, রেজিস্ট্রার, ডিনরাসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সব শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সব চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টরা, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের সঙ্গে বি-ব্লকের শহিদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহীম সিদ্দিক, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ড্যাবের বিএমইউ শাখার সভাপতি ও বিএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সিনিয়র সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার আইন সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, সহকারী প্রক্টর ডা. কেএম রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. মো. আশরাফুল ইসলাম, সহকারী প্রক্টর ডা. রিফাত রহমান, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী নূর প্রমুখ উপস্থিত থেকে সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী উপস্থিত সবাইকে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী ঈদ পুনমিলনী অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আজহা-পরবর্তী ঈদ পুনমিলনী অনুষ্ঠান একটি ভালো ও সুন্দর উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই ঈদের পরে একসাথে মিলিত হয়ে কুশল ও শুভেচ্ছা বিনিময় করি। তবে আমাদের মনে রাখতে হবে আমরা সেবার পেশার সঙ্গে যুক্ত। ঈদের ছুটির মাঝেও দুই দিন বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম চালু ছিল। এর সঙ্গে ইনডোর ও জরুরি বিভাগের চিকিৎসাসেবাও চালু ছিল। ঈদের ছুটিতে স্বাভাবিকভাবে কাজকর্মে যে একটু শ্লথ গতি এসেছে তা দূর করে পুনরায় দক্ষতা ও গতিশীলতার সঙ্গে চিকিৎসাসেবা, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের কাজে নিয়োজিত হতে হবে।