ঈদুল আজহার ছুটি শেষে ঢাবির অফিসগুলো খুলেছে
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ গতকাল সোমবার শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম কর্মদিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ অফিস প্রধানরা তার সঙ্গে ছিলেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২২ জুন ২০২৬ থেকে যথারীতি শুরু হবে।
