কোস্ট গার্ডের অভিযানে চার মাদককারবারি আটক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক। গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং সংলগ্ন নাফ নদীতে গতকাল দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কেটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
