দেশে ফিরেছেন ২৫,৩৭৭ বাংলাদেশি হাজী
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র হজ পালন শেষে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিসের তথ্যমতে, দেশে ফেরা হাজিদের মধ্যে ২ হাজার ৫০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২২ হাজার ৮৭৭ জন বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন।
