বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬’ উদযাপন
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর ডেইরি রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে ‘বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বাচ্চাদের দুগ্ধপান কর্মসূচি এবং সেমিনার অনুষ্ঠিত হয়। ‘Celebrating the Contribution of Women Farmers’ এই মূল প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও বিশ্ব দুগ্ধ দিবস প্রতিপালিত হচ্ছে। বেলা ১১ ঘটিকায় প্রশাসনিক ভবনের সম্মুখে বাচ্চাদের দুগ্ধপান কর্মসূচির মাধ্যমে দিবস পালনের কার্যক্রম শুরু হয়। এরপর ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে (চতুর্থ তলা) একটি সেমিনার অনুষ্ঠিত হয়। দুধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দুগ্ধ শিল্পের বিকাশ ও দুগ্ধ শিল্পের উন্নয়নে বিএলআরআই কর্তৃক গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার লক্ষ্যে দিবসটি প্রতিপালিত হয় এবং সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো. ইমাম উদ্দীন কবীর। আর সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। এছাড়াও, বিএলআরআই এর সকল বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শাখা প্রধানসহ বিএলআরআই এর সকল পর্যায়ের বিজ্ঞানী ও কর্মকর্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
