আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৫৭ ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শহিদুল ইসলাম মাঝি, আব্দুল মালেক, মো. মনির হোসেন, ইউসুফ কাজী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. আফজাল হোসেন, তিন্নাথ পাল ও রিপন পাল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন। ওয়ারী থানা পুলিশের একটি টিম গতকাল ইত্তেফাক মোড় থেকে ৬ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকা থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
