নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালামের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বেগম বাজারস্থ নবাব স্যার সলিমুল্লাহর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তার কবর জিয়ারত করা হয়। এ উপলক্ষে বাদ আসর সলিমুল্লাহ মুসলিম হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ঢাকার নবাব ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখেন। ১৯১৫ সালের ১৬ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
