‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম গত বুধবার বিকালে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করেন। আজ এ তথ্য জানানো হয়। পরিদর্শনকালে তিনি সেখানে সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সময় নিজ হাতে লিখিত জেড ফোর্স-এর অপারেশনাল অর্ডার এবং ১৯৭১ সালের ২৩ ও ২৪ মার্চ ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা ক্রাউন গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন। স্বাধীনতার জন্য পরিচালিত সশস্ত্র সংগ্রামের দুর্বার সাহস, অদম্য দেশপ্রেম এবং আত্মোৎসর্গের এক অনন্য সাক্ষ্য বহনকারী এই নিদর্শন প্রত্যক্ষ করে তিনি গভীর অনুভূতি প্রকাশ করেন।