ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা উদ্বোধন
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখা ধোবাউড়া, ময়মনসিংহ-এর শুভ উদ্বোধন ১৩ জুন ২০২৬ তারিখ, গতকাল শনিবার উপজেলা পরিষদ হলরুম, ধোবাউড়ায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রধান অতিথি হিসেবে ধোবাউড়া শাখার শুভ উদ্বোধন করেন। কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, তালুকদার সালাহউদ্দিন আহমাদ। এছাড়াও সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা, ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন। স্বাগত বক্তব্যে তিনি বেকারত্ব কোনো অভিশাপ নয়, বরং একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এ চ্যালেঞ্জকে কাজে লাগানোর জন্য কর্মসংস্থান ব্যাংক দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
