দাশেরকান্দি পয়ঃশোধনাগারে ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানীর আফতাবনগর সংলগ্ন  দাশেরকান্দি পয়ঃশোধনাগার কম্পাউন্ডে প্রধানমন্ত্রীর দেশব্যাপী  ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ওয়াসার পক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা ওয়াসার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) একেএএম ফজলুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওঅ্যান্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএঅ্যান্ডডি) মো. আজিজুল হকসহ অন্যান্য প্রকৌশলী ও কমকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি