যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৬

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গত সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলফাজ হোসেন খান, মৌসুমী আক্তার, রুপা, মো. জাহিদ হাসান, রিফাত, আকবর, মো. মিঠু শিকদার, মো. সোহেল, তাইজুল ওরফে তানিম, নাহিদ, মো. সাগর, মো. হৃদয়, মো. মামুন তালুকদার, মো. আশিকুর রহমান, ফয়সাল আহম্মেদ রাব্বী, মো. শান্ত, মো. হোসেন, রিফাত, মো. রিপন, মেহেদী হাসান, মো. রিপন হাওলাদার, মো. আনিছুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. সোহেল, মো. সুমন হাওলদার, মো. লালন, মো. বাবুল, মো. রওশন আলী, মো. আশরাফ উদ্দিন, মো. বশির আহম্মেদ, রিপন, মো. রনি, ইসমাইল হোসেন (২৩), মো. সোহেল (২০), রেশমা বেগম, শিমা বেগম, ফাহিমা বেগম, নুসরাত জাহান সুমনা, শানারা প্রকাশ সাইরু, ঝর্ণা আক্তার, সুমি আক্তার, জান্নাতুল খানম, মনিকা আক্তার পারুল, খাদিজা আক্তার, সাব্বির হোসেন ও দিয়া মিন মনিকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।