কেকেবিএইউতে ভর্তি মেলার উদ্বোধন

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৬ সেমিস্টারে ভর্তি মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। এসময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এতদাঞ্চলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেকেবিএইউ শীঘ্রই একটি ভালো অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ভর্তি মেলা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান। এসময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মুঈন উদ্দিনসহ ভর্তি মেলা কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি