বালুবাহী নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের মোবাইল কোর্ট

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং নৌযানের আইনগত ও কারিগরি মান যাচাইয়ের লক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১ ঘটিকা থেকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত নৌপথে চলাচলরত বালুবাহী নৌযানসমূহের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ১১টি বালুবাহী নৌযান সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত পরিমাপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়াও বেশ কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম (খরভব ঝধারহম অঢ়ঢ়ষরধহপবং) এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পরিলক্ষিত হয়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। অভিযানে নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি