কোভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কোভিড-১৯ পরবর্তী কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ‘সার্টিফিকেট অব রিকগনিশন অব এক্সিলেন্স’ অর্জন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘সাপোটিভ পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (এসপিসিএসএসইসিপি)’-এর সফল বাস্তবায়নে অসামান্য অবদান ও আন্তরিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ ব্যাংক এশিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘এসপিসিএসএসইসিপি-এর আওতায় আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং সৈয়দ জুলকার নাইন-এর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
