নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিশ্ব সুখ সূচকে ভূটানের অভিজ্ঞার ওপর আলোচনা

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ (এসএইচএসএস) গত বৃহস্পতিবার এনএসইউ এসএইচএসএস ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আরেকটি পর্ব আয়োজন করে। ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ শীর্ষক এ আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কারমা হামু দর্জি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি