কেকেবিএইউতে আইটি ও মেশিন লার্নিং শীর্ষক সেমিনার

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে Artificial Intelligence and Machine Learning শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং জ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন আমেরিকান এক্সপ্রেসের অও ধহফ গধপযরহব খবধৎহরহম বিভাগের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং এবং ডিরেক্টর অব ডাটা সায়েন্স, একই সঙ্গে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাডভাইজর ড. মো. মাহবুব কবির।

তিনি অও ১০১: A Brief Introduction শীর্ষক আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের মৌলিক ধারণা, এর বিভিন্ন প্রয়োগ, সাম্প্রতিক অগ্রগতি এবং শিক্ষা, গবেষণা ও শিল্পক্ষেত্রে এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জন এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি