বিএমইউর ২৬৯ ফ্যাকাল্টিকে ইভিডেন্স বেইসড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর বিভিন্ন বিভাগের ২৬৯ জন সম্মানিত ফ্যাকাল্টি, সিনিয়র চিকিৎসককে ইভিডেন্স বেইসড মেডিসিন (ইভিএম) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইভিডেন্স বেইসড মেডিসিন বা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যা রোগীদের চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার গুণগত মানবৃদ্ধিতে বিরাট অবদান রাখতে পারে। সেই লক্ষ্য পূরণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১০টি ব্যাচে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। ১০তম ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিন গতকাল সোমবার শহিদ ডা. মিল্টন হলে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সম্মানিত শিক্ষকদের মঝে সনদপত্র বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি