খুদে সাঁতারু প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিকেএসপিতে আজ পঞ্চম বিকেএসপি কাপ অ-১৪ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ শেষ হয়েছে। খুদে সাঁতারু প্রতিযোগিতায় বিকেএসপি  ২৭টি ইভেন্টের মধ্যে ২৭টি স্বর্ণ ও ১৪টি রৌপ্য ও ৭টি তাম্র পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কুষ্টিয়ার আমলা সুইমিং ক্লাব ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৮টি তাম্র পদক নিয়ে রানার্স আপ শিরোপা লাভ  করে। বালক গ্রুপে বিকেএসপির বাপ্পি রহমার রোফি ও আমলা সুইমিং ক্লাবের মো. আকাশ চারটি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক নিয়ে যৌথভাবে এবং বালিকা গ্রুপে বিকেএসপির জারিন গওহার ৬টি স্বর্ণ পদক নিয়ে সেরা সাঁতারুর পুরস্কার লাভ করেন। বিকোসেপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে খুদে সাঁতারুদের জন্য বিকেএসপির এ আয়োজনে আগামী দিনের সাঁতারু অন্বেষণে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন এবং এ ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের অনেক বেশি অনুপ্রাণীত করবে বলে তিনি বিশ্বাস করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি