হজ ফাইন্যান্স কোম্পানির অডিট কমিটির সভা
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত সোমবার হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর অডিট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এএএম হাবিবুর রহমান। সভায় পরিচালক মো. সাঈদ আহমেদ এফসিএ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক মোহাম্মদ সাবরি বিন জাহিয়া, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, কোম্পানী সেক্রেটারি মো. মাহমুদুর রহমান, সিএফও মো. মনিরুল ইসলাম শামীম, হেড অব আইসিসি জনাব বৃতিসুন্দর দেবনাথ ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন দল অংশগ্রহণ করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ এর হিসাব বিবরণীসহ শাখা সমূহের অডিট রিপোর্ট পর্যালোচনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
