ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিতে আইবিসিএফের আহ্বান
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় আইবিসিএফ এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান খাজা শাহরিয়ার সভাপতিত্ব করেন।
ইসলামী ধারার ব্যাংকসমূহের বিনিয়োগ হিসাবের উপর দীর্ঘদিন ধরে এক ধরনের দ্বৈত শুল্ক সমস্যা বিরাজমান ছিল যা নিরসনে আইবিসিএফ দীর্ঘদিন যাবত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে চলছিল। অবশেষে সমস্যাটির বাস্তবতা উপলব্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড সম্প্রতি দ্বৈত শুল্কের অবসান করায় ফোরামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় উপস্থিত সদস্যরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাম্প্রতিক অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
