বিএমইউতে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে গতকাল বুধবার ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস (Good Clinical Practice) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে ইথিক্যাল ইমপ্লিকেশনস, প্রিন্সিপলস অফ বায়োইথিকস এন্ড পাবলিক হেলথ ইথিকসসহ তথ্য সমৃদ্ধ জ্ঞানলব্ধ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন জন হপকিনস ইউনিভার্সিটির বুলুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মো. হাফিজুর রহমান, এমবিবিএস, এমপিএইচ। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মো. আবু ওবাইদা। কর্মশালায় বিএমইউর ৩৭ জন সম্মানিত ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি