ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬০ মামলা
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় গত বুধবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, দু’টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান,নয়টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭ টি বাস, চারটি ট্রাক, ১৯টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, দু’টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৯৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১৯টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬২টি মোটরসাইকেলসহ মোট ১৮১টি মামলা হয়েছে।
