বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় আয়োজন উপলক্ষে ২৫ জুন ২০২৬ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়। বিইউএফটি ২২২-এর ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রঙ উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি